কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক
কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয় নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান। অহিদুর রহমান বলেন, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন এবং ৩০ থেকে ৪০টির মতো ল্যাপটপ পাওয়া গেছে। এ ছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে। অহিদুর...