দুই ম্যাচেই ভরাডুবি, জোন্সকে ছাঁটাইয়ের নেপথ্যে যত কারণ
কখনও মাসের বেতন না পাওয়ার কান্না, কখনওবা ‘জীবন গেল, জীবন গেল’ বলে নিরাপত্তার দোহাই। সবশেষে খোদ নিজের সহকারীর কোচের সঙ্গে হাতাহাতির কাণ্ড বাঁধিয়ে ‘ট্রিপল নাইন’-এ ফোন করে পুলিশের সাহায্য চাওয়া! মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের এই সস্তা মেলোড্রামায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তারা যে জেরার্ড জোন্স নামের ব্রিটিশ কোচের ওপর মনে মনে প্রচণ্ড বিরক্ত ছিলেন, তা নিয়ে ঢাকার ফুটবলপাড়ায় কোনো গোপন ফিসফাস ছিল না। ভেতরের খবর, ফেসবুকে আসক্ত কোচকে বিদায় করার নকশাটা তৈরি হয়েছিল ঢাকাতেই। সামনে অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তাই ‘ঝামেলা না...