ঋতাভরীর এক পোস্ট নিয়ে কেন এত আলোচনা
সমকালীন অভিনেত্রীর মতো ঋতাভরী চক্রবর্তীর ব্যস্ততা খুব একটা চোখে পড়ে না। তারপরও টলিউড থেকে বলিউডে যেখানেই কাজ করেছেন, নির্মাতাদের আস্থার প্রতিদিন দিয়েছেন। একইভাবে দর্শক প্রশংসা কুড়িয়েছেন অনিন্দ্য অভিনয় দিয়ে। যে কারণে সিনেমা বা সিরিজের গল্প ও চরিত্র নির্বাচন থেকে শুরু করে ঋতাভরী প্রতিটি কাজে তাঁর চিন্তাভাবনাকে মূল্যায়ন করে সিনেমাপ্রেমীরা। এবার শিক্ষক দিবসে ঋতাভরী যা করলেন, তা নিয়ে রীতিমতো বিস্মিত নেটিজেনরা। কারণ, এদিন অভিনেত্রী যা পোস্ট করেছেন, তার পুরো ফ্রেমজুড়ে ছিল কেবলই বাঁশের ছবি। আর সেই ছবির ক্যাপশনে লেখা ‘আমার জীবনের সব থেকে ধারাবাহিক শিক্ষককে জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা।’ শ...