যদি সাহস-শক্তি থাকে মাঠে আসেন, আওয়ামী লীগকে এসএম জিলানী
গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। সেই টাকা দিয়ে বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন। যদি সাহস ও রাজনৈতিক শক্তি থাকে, তাহলে মাঠে আসেন। আমরা আপনাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব, অন্য কোনো পন্থায় নয়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে শোভাযাত্রা শেষে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে সমাবেশে এসব কথা বলেন তিনি। এসএম জিলানী বলেন, আজ টুঙ্গিপাড়ার মাটিতে রাজনৈতিকভাবে এত ব...