ইটবোঝাই ট্রাকের চাপায় সাবেক ইউপি সদস্য নিহত, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ
চট্টগ্রামের রাউজানে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম টিটু (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার জলিলনগর বাসস্টেশন এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা সড়কে লাশ রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পায়ে হেঁটে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ইটবোঝাই ট্রাকের পেছনের চাকায় পড়ে যান নুরুল ইসলাম টিটু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করেন। তবে চালক পালি...