ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো আগ্রহী: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে আরও ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বড় অবকাঠামো প্রকল্পে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা গেলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার রাজধানীতে এফবিসিসিআই কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, আমদানি নীতি ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বৈঠকে ভাসমান এলএনজি টার্মিনাল প্রকল্পের প্র...