সংসদে মন্ত্রী-প্রতিমন্ত্রীকে ডেপুটি স্পিকার— ‘আস্তে আস্তে কথা বলুন, প্লিজ’
জাতীয় সংসদে একজন সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় কথা বলছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তাদের উদ্দেশে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘আস্তে আস্তে কথা বলুন, প্লিজ।’ সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সংসদ কক্ষে ধর্মমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। বিষয়টি ডেপুটি স্পিকারের নজরে এলে তিনি তাদের উদ্দেশে বলেন, ‘...