আমিনবাজারে মাদকের জমজমাট ব্যবসা
মাদকের আখড়াখ্যাত আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার ঘটনাস্থল থেকে একটু দূরেই একটি বালুর মাঠ। স্থানীয় কয়েকজন জানান, বালুর মাঠে নিয়মিত মাদক ব্যবসা ও মাদক সেবন চলছে। এসব দেখার যেন কেউ নেই। বিশেষ করে এলাকার কয়েকটি কিশোর গ্যাং সেখানে সব সময় অবস্থান করে। বালুর মাঠের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন আমিনবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সামসুদ্দিন ওরফে সামসু মেম্বারের ছেলে আপন হোসেন ও জিহাদ হোসেন। তাদের ভগ্নিপতি বুলবুল আহম্মেদের হাতে মদিনা হাউজিংয়ের সব নিয়ন্ত্রণ। ফলে হাউজিংয়ে আপন ও জিহ...