ডুলির ‘অবাস্তব’ দেয়ালে জামালের স্বপ্ন
যাকে বলে একেবারে প্রি-ম্যাচ ক্লাইমেক্স! ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্টে বল মাঠে গড়ানোর আগেই লকাররুমের অন্দরে মনস্তাত্ত্বিক লড়াই। একদিকে কোচ থমাস ডুলির খাঁটি জার্মান মগজজাত হিমশীতল বাস্তববাদ– র‌্যাঙ্কিংয়ের মহাসমুদ্র নাকি রাতারাতি পার হওয়া অসম্ভব, মালয়েশিয়া-ইন্দোনেশিয়াকে হারানোর স্বপ্ন দেখাটাই অবাস্তব। আর ঠিক তার উল্টো মেরুতে দাঁড়িয়ে অধিনায়ক জামাল ভূঁইয়ার চোয়ালচাপা স্পর্ধা; যিনি স্রেফ নিয়মরক্ষার পর্যটক হতে রাজি নন, বরং অতীতের প্রেরণা নিয়ে বুক চিতিয়ে ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন। কোচের যুক্তি যেখানে খাড়া দেয়াল তুলে দিচ্ছে, ফুটবলারদের আত্মবিশ্বাস সেখানে সব দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিতে চাইছ...