জমি সংকটে ভবন হয়নি, শিক্ষার্থী হারাচ্ছে বালাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বালাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র তিনটি শ্রেণিকক্ষে গাদাগাদি করে চলছে ৭১ শিক্ষার্থীর পাঠদান। দীর্ঘদিন ধরে জমি ও শ্রেণিকক্ষ সংকটে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে না। নতুন ভবন নির্মাণের জন্য একসময় বরাদ্দ এলেও প্রয়োজনীয় জমি না থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরে বরাদ্দের অর্থ ফেরত চলে যায়। এ অবস্থায় দিন দিন বিদ্যালয়টিতে শিক্ষার্থী ভর্তির আগ্রহও কমছে। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৭১ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড ভবন আছে। এর মধ্যে তিনটি কক্ষে শ্রেণি কার্যক্রম চলে...