প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি, জ্বালানি সংকট প্রভৃতি বিষয়াদি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই বৈঠকটি বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের সাথে যে পার্টনারশীপ এবং যে রিলেশনশীপ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আগামী দিনের যেসব প্রজেক্ট নিতে যাচ্ছে সেই প্রজেক্টগুলোতে বাংলাদেশ বিশ্বব্যাংকের পার্টনারশীপ ফ্রেমওয়ার্কের...