ডিজিটাল নিরাপত্তায় নতুন উদ্যোগ, এআইনির্ভর ডিপিআই গড়বে বাংলাদেশ
বাংলাদেশ একটি অত্যাধুনিক ডিজিটাল পরিচয়পত্র (ডিজিটাল আইডি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) গড়ে তুলতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ। নিউইয়র্কে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট ‘অ্যাডভান্সিং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গ্লোবালি উইথ সেফগার্ডস’-এ বাংলাদেশের পক্ষ থেকে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান। জাতিসংঘের ডিজিটাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস অফিস (ওডিইটি) এবং জাতিসংঘের (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা জো...