মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় ‘সেবা হাব’ গড়ার প্রস্তাব
এক নজরে জননী প্রকল্প জননী প্রকল্প (স্ট্রেন্থেনিং দ্য মেটারনাল অ্যান্ড নিওনেটাল হেলথ সিস্টেম ইন রংপুর, বাংলাদেশ) রংপুর ও লালমনিরহাট জেলায় মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে। কোইকার অর্থায়নে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কৌশলগত নির্দেশনায় এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ এবং গবেষণা ও অ্যাডভোকেসি সহযোগী হিসেবে রয়েছে আইসিডিডিআর,বি। ২০২৩ সালের ১ মার্চ শুরু হওয়া প্রকল্পটি প্রথম পর্যায়ে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। বর্তমানে রংপুর ও লালমনিরহাট জেলার ১৩টি উপজেলার ৪০টি ইউনিয়নে প্রথম...