আশুগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলাম জাহিদকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত শুক্রবার দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিরদিল গ্রামে এ ঘটনা ঘটে। আটক জাহিদ ওই গ্রামের মৃত শাহ আলমের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি। নিহত শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী এবং অভিযুক্ত জাহিদের চাচাতো ভাইয়ের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে জাহিদ শিশুটিকে পাশের একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি কাঁদতে শুরু করলে তার মুখে বালিশচাপা দিয়ে ও গলাটিপে হত্যা করে। এরপর চাদর দিয়ে শিশুটিকে ঢেকে রেখে ঘ...