বাবার মুখে মেয়ের রুটি
খুঁটির সঙ্গে বাঁধা বাবা। ভিড় ঠেলে এগিয়ে আসছে ছোট্ট মেয়েটি। তার হাতে চা আর রুটি। বাবার পাশে বসে রুটির টুকরো চায়ে ভিজিয়ে নিজের হাতে বাবার মুখে তুলে দিচ্ছে। চারপাশে নানা কোলাহল। অথচ সেসবের কিছুই যেন মেয়েটির পৃথিবীতে পৌঁছাচ্ছিল না। তার সমস্ত মনোযোগ তখন ক্ষুধার্ত বাবার দিকে। বরিশালের উজিরপুরের বামরাইল বাজারে গত ২৬ সেপ্টেম্বরের এই দৃশ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয় কিছু মানুষ লোকটিকে আটকে রেখে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। সকালে তাঁর ৯ বছরের মেয়ে সেখানে এসে তার বাবাকে রুটি ও চা খাওয়ায়। পরে স্থানীয়রা মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয়।&nbs...