অপপ্রয়োগের শঙ্কা কিছু ধারা সংশোধন চান সম্পাদকরা
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর কিছু ধারা সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে অপপ্রয়োগ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সম্পাদকসহ গণমাধ্যমের প্রতিনিধিরা। তারা আইনটি চূড়ান্ত করার আগে আরও সংশোধনের দাবি জানিয়েছেন। তবে প্রস্তাবিত আইনটিকে কোনোভাবেই নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হয়– সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সমাজের বিভিন্ন অংশীজনের মতামত ও বিস্তৃত আলোচনার ভিত্তিতে আইনটি চূড়ান্ত করা হবে। সোমবার সচিবালয়ে খসড়া আইনটি পর্যালোচনার লক্ষ্যে প্রিন্ট ও ই...