কেউ বলছেন অন্তঃসত্ত্বা, কেউ করছেন শরীর নিয়ে কটাক্ষ
প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে ফিরেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। লরিয়াল প্যারিসের হয়ে র‍্যাম্পে হাঁটেন তিনি। সেখানে কেন্ডাল জেনার, সেলিন ডিওন, সিমোন অ্যাশলি, ইভা লঙ্গোরিয়া ও কারা ডেলেভিঞ্জের মতো আন্তর্জাতিক তারকারাও ছিলেন। তবে ঐশ্বরিয়ার উপস্থিতি প্রশংসা পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শরীর নিয়ে কটাক্ষেরও শিকার হয়েছে। র‍্যাম্পে ঐশ্বরিয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই তার সাজ ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। তবে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তাঁর শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, কেন তিনি এখনও ওজন কমাননি। এমনকি ওজন কমানোর জন্য...