বিশেষায়িত ওষুধে মার্কিন শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশ
বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট শ্রেণির বিশেষায়িত ওষুধ (স্পেশালটি ড্রাগস) ও এর প্রয়োজনীয় উপাদানের ওপর মূল্যানুপাতিক বা ‘অ্যাড ভ্যালোরেম’ শুল্ক আরোপ করবে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকায় শুল্ক ছাড়ের সুবিধা পাওয়া দেশ ও অঞ্চলগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। তবে বাংলাদেশের রপ্তানি করা সব ধরনের ওষুধ এই সুবিধার আওতায় পড়বে না। নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ এবং সেগুলোর উপাদানের ক্ষেত্রে এ ছাড় প্রযোজ্য হবে। এর আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে গত ২ এপ্রিল...