জুলাই সনদের ‘আপত্তি’ নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা চায় বিএনপি
সংবিধান সংশোধনে জুলাই সনদে নিজেদের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা ও সমঝোতা করতে সম্মত বিএনপি। অন্তর্ভুক্তিমূলক সংবিধান সংশোধনের লক্ষ্যে বিরোধী দলকে আলোচনা প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান। সংবিধান সংশোধন নিয়ে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে চতুর্থ দিনের এই বৈঠকে দেশের বিভিন্ন ইলেকট্রনিক, টিভি ও অনলাইন মিডিয়ার প্রধান নির্বাহী বা সম্পাদক এবং টকশোতে অংশগ্রহণকারী ব্যক্তি...