মার্কিন সেনা বিদায়ে ইরাকে ৪ দিনের ছুটি
মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক মিশন থেকে বেরিয়ে আসার প্রেক্ষাপটে চার দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ইরাক। দেশটির মন্ত্রিসভা ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ছুটি ঘোষণা করেছে। ছুটির সময়টিকে ‘সার্বভৌমত্ব দিবস’ হিসেবে পালন করা হবে। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মিডিয়া অফিস শনিবার এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী আল-জাইদি এর আগে মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও প্রাদেশিক কর্তৃপক্ষকে সরকারি মিডিয়া সেলের সঙ্গে সমন্বয় করে ইরাকি সার্বভৌমত্ব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছিলেন। ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক প্রত্যাহার ৩০ সেপ্...