আবাসন প্রকল্পে হামলার পরিকল্পনা, বৈঠকে অংশ নেওয়া বিকাশ গ্রেপ্তার
রাজধানীর ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ বিকাশ চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার গভীর রাতে মাগুরা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। হামলার দিন দুপুরে ইসিবি চত্বর এলাকায় যে বৈঠক হয়েছিল, তাতে অংশ নিয়েছিলেন বিকাশ চন্দ্র। বৈঠকের ছবি দেখে পুলিশ তাঁকে চিহ্নিত করে। ডিবি জানায়, হামলার ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হলো। তাদের মধ্যে বিকাশসহ ৭ জন রিমান্ডে রয়েছেন। অন্য ৬ জন হলেন শাহরিয়া মাহমুদ, শাহ আলম অনিক, মিজানুর রহমান, ভাসানটেক বস্তির বাসিন্দা মো...