নিজের প্রশংসার টিভি বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যবহার বন্ধের ঘোষণা ট্রাম্পের
নির্বাচনী প্রচারণার ধাঁচে তৈরি টেলিভিশন বিজ্ঞাপনে নিজের উপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ ধরনের বিজ্ঞাপনে আর সরকারি অর্থ ব্যবহার করা হবে না। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনগুলোর পক্ষে সাফাই গাওয়ার পাশাপাশি এগুলোর বিষয়বস্তু তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জাতীয় পর্যায়ে প্রচারিত তিনটি বিজ্ঞাপনের পেছনে ফেডারেল তহবিল থেকে অন্তত ১৫ লাখ ডলার ব্যয় করা হয়েছিল। ট্রাম্প বলেন, তিনি বিজ্ঞাপনগুলোকে ‘আমাদের মহান যুক্তরাষ্ট্রের জন্য একটি ইতিবাচক প্রচার’ হিসেব...