মাছের কয়েক পদ
মাছ ছাড়া বাঙালির চলেই না। তবে মাছ একইভাবে রান্না করলে খেতে একঘেয়ে লাগে। রান্নার ধরন বদলে দিলে স্বাদে আসে ভিন্নতা। কখনও ঝালঝাল, কখনও সবজি দিয়ে, কখনও আবার মসলার মৃদু স্বাদে জমে ওঠে মাছের পদ। ভিন্ন স্বাদের কয়েক পদের মাছের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী জিনিয়া ইসলাম পোয়া মাছের ঝাল ভুনা উপকরণ: পোয়া মাছ তিন-চারটি, তেল আধা কাপ, লবণ এক চা চামচ, পেঁয়াজ কুচি মাঝারি তিনটি, কাঁচামরিচ পাঁচ-ছয়টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, টমেটো কুচি একটি, রসুন বাটা আধা চা চামচ ও ধনিয়া পাতা কুচি। প্রস্তুত প্রণালি: পোয়া মাছ কেটে-বেছে লবণ দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। আধা ঘণ্টা পর ধুয়ে পানি ঝ...