উপাচার্যকে পদত্যাগে বাধ্য করলেন বিএনপি নেতারা
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মব’ সৃষ্টি করে উপাচার্য ডা. জাওয়াদুল হককে পদত্যাগে বাধ্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা উপাচার্য অফিসে গিয়ে তাদের লিখে নেওয়া পদত্যাগপত্রে জোর করে স্বাক্ষর নেন। পরে তাঁকে অফিস থেকে বের করে দেওয়া হয়। উপাচার্যকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর একান্ত সচিব নাজমুল হোসাইনকেও মারধর করে পদত্যাগ করানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’ লেখা ব্যানার নিয়ে বিএনপি ও কৃষক দলের ৪০-৫০ নেতাকর্মী মিছিল করে উপাচার্যের কার্যালয়ে যান। এতে নেতৃত্ব দেন মহানগর কৃষক দলের আহ্বায়ক শামীম। তাঁ...