সপ্তাহে ১ দিন ব্যাংক বন্ধ চায় দোকান মালিক সমিতি
সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে টানা পাঁচ থেকে সাত দিন ব্যাংক বন্ধ থাকায় হাজার হাজার কোটি টাকার লেনদেন আটকে যায়। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি, ঋণের সুদ পরিশোধের চাপ এবং নগদ অর্থের নিরাপত্তাঝুঁকি বেড়েছে। এমন পরিস্থিতিতে এসব সমস্যা এড়াতে সপ্তাহে দুই দিনের পরিবর্তে এক দিন ব্যাংক বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি বিবেচনার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। আজ শনিবার শনিবার সমিতির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিন ব্যাংক বন্ধ থাকলে কিংবা বৃহস্পতিবার ও...