সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মরদেহ দাফনে বাধা, পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীর বিরুদ্ধে। পরে স্থানীয় প্রশাসন জেলা পুলিশ লাইন্সের ভেতরে গোপনে ‘গার্ড অব অনার’ দিয়ে সেখানেই মরদেহ রাখে। মানিক পশারী পিরোজপুর সদরের শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা। তিনি পিরোজপুর-১ আসনের প্রয়াত সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন মানিক। এতদিন তিনি গোপালগঞ্জের টুঙ্গিবাড়িয়ায় মেয়ের বাড়িতে ছিলেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। মানিকের জামাতা ফারুক...