মন্দিরের জমি দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্টের পর দখল হয়ে যায়। মন্দির সংশ্লিষ্টদের অভিযোগ, উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম হাওলাদার জমিটি দখল করে চাষাবাদ শুরু করেছেন। এতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান বাধাগ্রস্ত হচ্ছে। মন্দিরটির অবস্থান উপজেলার দক্ষিণপাড়ায়। এটি সর্বজনীন শীতলা মন্দির নামে পরিচিত। স্থানীয়রা জানান, মন্দিরের নামে প্রায় ৪২ শতক জমি রয়েছে। কয়েক দশক ধরে...