ব্যবসায়ীরা সহযোগিতা করলে অগ্নিদুর্ঘটনা কমানো সম্ভব: ডিএসসিসি প্রশাসক
আসন্ন শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেছেন, পুরান ঢাকার ব্যবসায়ীরা যদি একটু সহযোগিতা করেন, তাহলে অনেক অগ্নিদুর্ঘটনা এড়ানো সম্ভব। গতকাল রোববার রাজধানীর চকবাজার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতিতে ডিএসসিসির উদ্যোগে অগ্নি নিরাপত্তাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, পুরান ঢাকা একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অঞ্চল। অতীতে কেমিক্যালের কারণে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত...