গ্রামাঞ্চলে নেটওয়ার্ক বাড়াতে ৭০০ মেগাহার্টজ তরঙ্গ নিচ্ছে টেলিটক
গ্রাম ও দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্কের আওতা বাড়ানো এবং শহরের ভবনের ভেতরে সংযোগের মান উন্নয়নের লক্ষ্যে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। আজ সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের দপ্তরে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ তুলনামূলক কম কম্পাঙ্কের হও...