আইজিপির বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি ক্র্যাবের, অন্যথায় কর্মসূচি
সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্বশীলতা নিয়ে করা মন্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় অন্যান্য সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে ক্র্যাব। সোমবার পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।’ আইজিপির এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্র্যাবের সভাপতি মির্জা...