সিলেটে জয়ী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়
উৎসবের আগের দিন এবং সকালে সরাসরি ভেন্যুতে হাজির হওয়া বিতার্কিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সিলেট বিভাগীয় উৎসব ভেন্যু দি এইডেড হাই স্কুল মিলনায়তন চত্বর। একে একে তর্ক ও যুক্তির লড়াইয়ের জানান দেয় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লা, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুল হবিগঞ্জ এবং আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯টায় শুরু হয় যুক্তিতর্কের লড়াই। দিনভর চলে যুক্তি-পাল্টা যুক্তির উৎসব। খুদে বিতার্কিকদের ক্ষুরধার যুক্তি ও তথ...