একের পর এক শিশুর মৃত্যু অভিভাবকদের মানববন্ধন
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার বেসরকারি প্রো-অ্যাকটিভ হাসপাতালে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছেন বেশ কয়েকজন অভিভাবক। ভুল চিকিৎসা এবং চিকিৎসক-নার্সদের অবহেলার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন তারা। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় অভিভাবকরা অভিযোগ করেন, প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভুল চিকিৎসা ও ডাক্তার-নার্সদের অবহেলার কারণে ভূইগড়ের শিশু মারুফা, আয়েশা, বন্দরের মদনগঞ্জ এলাকার দিদার বেপারী ও মিতালি আক্তার দম্পতির শিশুসন্তান (নাম রাখা হয়নি) মারা গেছে। মৃত ২ মাসের শিশু রাইজানের বাবা রুবেল রহমান ও মা রজনী রহমান অভ...