তিন স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা, দুই নারী আটক
মুন্সীগঞ্জের সিরাজদীখানে দ্বিতীয় শ্রেণির তিন ছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে জান্নাত আক্তার ও গুলবাহার নামে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বকুলতলা সড়কে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করেন, অভিযুক্ত দুই নারীকে আগের দিন স্কুলের আশপাশে ঘুরতে দেখেছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর দ্বিতীয় শ্রেণির ওই তিন ছাত্রী বাড়ি ফিরছিল। এ সময় অভিযুক্ত জান্নাত আক্তার ও গুলবাহার বিভিন্ন কথা বলে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়...