জমি কিনতে যাওয়ার পথে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে এক নারীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজ চন্দ্রপাড়া এলাকায় ডিসি সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম সামশুন নাহার (৫০)। তিনি পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া এলাকার ইসমাইল সওদাগর বাড়ির বাসিন্দা। সামশুন নাহার বলেন, জমি রেজিস্ট্রি করার জন্য টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে রাউজান সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। পথে দুটি মোটরসাইকেলে করে ছয়জন এসে তাদের অটোরিকশার গতিরোধ করেন। তাদের কাছে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল। অস্ত্রে...