নতুন পরিচয়ে শবনম বুবলী
কেবিন ক্রু থেকে সংবাদপাঠিকা, সেখান থেকে চলচ্চিত্রের নায়িকা। এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নতুন যাত্রা শুরু করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। নতুন পরিচয়ে পথচলার শুরুতেই এমন স্বীকৃতি বুবলীর ক্যারিয়ারে যোগ করেছে ভিন্নমাত্রা। অন্যদিকে মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সব পরিকল্পনা ঠিক থাকলে জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস&...