চোখের জটিলতা কমিয়ে দৃষ্টিশক্তি ফেরাতে নতুন প্রযুক্তি
কর্নিয়া প্রতিস্থাপনে চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে পুরো কর্নিয়া পরিবর্তনের বদলে আক্রান্ত স্তরটুকু প্রতিস্থাপনের পদ্ধতি বাড়ছে। এতে অস্ত্রোপচারের ক্ষত ছোট হয়, রোগী দ্রুত সুস্থ হন এবং প্রতিস্থাপিত কর্নিয়া প্রত্যাখ্যানের ঝুঁকি কমে। দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি ভালো থাকার সম্ভাবনাও বাড়ে। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে হা-মীম গ্রুপের কার্যালয়ে ‘কর্নিয়া প্রতিস্থাপন ও রিফ্র্যাকটিভ সার্জারির সর্বশেষ অগ্রগতি’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট ও ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর ডা. আনশু অরুন্ধতী। অনুষ্ঠানে হা-মীম গ্রুপের ব্যবস্থ...