ইউরোপজুড়ে ফ্লাইটে বোমা হামলার হুমকি, গন্তব্য বদলাচ্ছে উড়োজাহাজ
ইউরোপজুড়ে বৃহস্পতিবার অন্তত ১৪টি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বাণিজ্যিক উড়োজাহাজকে নিরাপত্তা দিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে ফ্রান্স, ইতালি ও বুলগেরিয়া। ফ্লাইট পরিচালনাকারী সংস্থাগুলো জানিয়েছে, চলতি সপ্তাহে তৃতীয় দিনের মতো এমন ঘটনা ঘটেছে। ভুয়া হুমকির শিকার ফ্লাইটগুলোর বেশিরভাগই স্বল্প খরচের। সেগুলোর গন্তব্য কিংবা উড্ডয়নের বিমানবন্দর ছিল বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র ও ইতালিতে। বৃহস্পতিবার ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে পাহারা দিয়ে নিয়ে যায় ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমান। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে রোমগামী অ্যার লিঙ্গাসের একটি ফ্লাইটকে নিরাপত্তা দেয় ফর...