শনিবার সব পোশাক কারখানায় ছুটি
আগামী শনিবার তৈরি পোশাক খাতের সব কারখানা বন্ধ থাকবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কারখানা বন্ধ রাখতে সদস্য কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। আজ বৃহস্পতিবার তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে সদস্যদের কাছে পাঠানো নোটিশে আগামী শনিবার পোশাক কারখানা ছুটি রাখতে অনুরোধ জানিয়ে নোটিশ জারি করেছে বিজিএমইএ। নোটিশে বলা হয়, গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফ...