রবীন্দ্রনাথের সেই গ্রাফিতি নতুন করে আঁকছে কেসিসি
খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি কালি দেওয়ার ঘটনায় এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। শনিবার ঘটনাস্থলে গিয়ে নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আঁকার নির্দেশ দেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দুপুরে গ্রাফিতি আঁকা শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে গ্রাফিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ কালি দিয়ে ঢেকে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে বিষয়টি সবার নজরে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে জুলাই অভ্যুত্থান,...