ইসিবি চত্বরে আবাসন ‘প্রকল্প নিউগিনি প্রপার্টিজে’ ফের হামলা
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় আবাসন প্রকল্প নিউগিনি প্রপার্টিজে আবার হামলার অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে শতাধিক ব্যক্তি সেখানে হামলা চালায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে। পুলিশ বলছে, জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে শনিবার বিকেল মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জনকে আটক করে ক্যান্টনমেন্ট থানায় নেওয়া হয়েছে। ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) আল আমিন বলেন, জাতীয় জরুরি-৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা নিউ গিনি প্রপার্টিজে যাই। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জমির মালিকানা নিয়ে দু’পক্ষে মারামারি হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে তারা কারা সেবিষয়ে...