আইটির মাধ্যমে হাজার কোটি টাকা লুট করেছে আ’লীগ: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারের কথা বলা হলেও জনগণের জন্য সেবা সহজ করা হয়নি। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান আরও বলেন, সেবার নামে শুধু কথার ফুলঝুরি নয়, বরং আইটি ব্যবস্থাকে সহজ করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। তিনি জানান, বর্তমান সরকার ভূমি সেবা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে যাতে সাধারণ মানুষ সহজে সেবা নিতে পারে। অনুষ্ঠানে সভা...