সফলতার পরও কেন ব্যবসা থেকে সরে আসেন সাইফ
অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় নাম লিখিয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। সফল কয়েকটি সিনেমা উপহার দেওয়ার পর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইলুমিনাটি ফিল্মস’ বন্ধ করে দেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। ২০০৯ সালে সাইফ আলি খান প্রতিষ্ঠা করেন ‘ইলুমিনাটি ফিল্মস’। এই ব্যানার থেকেই মুক্তি পায় ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘গো গোয়া গন’ ও ‘হ্যাপি এন্ডিং’ –এর মতো জনপ্রিয় সিনেমা। তবে এত সফলতার পরও প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন তিনি। এ বিষয়ে সাইফ বলেন, ‘প্রযোজকের কাজ অনেক সময় খুবই অকৃতজ্ঞতার মতো...