মার্কেন্টাইল ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর আরবিএস (রিস্ক-বেজড সুপারভিশন) ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকিং খাতে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও তদারকি কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিআরও জাকির হোসাইন। তিনি তার বক্তব্যে ব্যাংকিং খাতে সফলভাবে রিস্ক-বেজড সুপারভিশন (আরবিএস) বাস্তবায়নের জন্য একটি ‘ডেটা-নির্ভর সংস্কৃতি’ (ডাটা-ড্রাইভেন কালচার) গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব...