খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্তে গাজায় বিক্ষোভ
গাজায় খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) বিতরণ কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। আনাদোলু এজেন্সির খবর জানায়, আগের মতো খাবার সরবরাহ চালু রাখার দাবিতে গাজার আল-মাসদার গ্রামে এই বিক্ষোভ করেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ডব্লিউসিকে জানিয়েছে, গাজায় মানবিক সহায়তার প্রয়োজন এখনও কমেনি। তবে আর্থিক সংকটের কারণেই খাদ্য সহায়তার পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আক্ষেপ, খাবার কেনার সামর্থ্য না থাকায় অনেকেই না খেয়ে দিন কাটাচ্ছেন। খাবার দেওয়া আরও কমলে গাজায় আবারও দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা রয়ে...