লেন্সের ফাঁকে বন্যপ্রাণের গল্প
প্রকৃতির নিবিড় সান্নিধ্য এবং বন্যপ্রাণের অবিনশ্বর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সচেতনতা বাড়াতে নিজের অবদান রেখে যেতে চান সজীব কুমার সিংহ ঢাকায় চিকিৎসাবিজ্ঞানের ব্যস্ততম কর্মজীবনের আড়ালে নীরবে বয়ে চলছিল সজীব কুমার সিংহের আরেকটি সমান্তরাল জীবন। ভোরের আলো ফোটার আগেই, যখন শহুরে কোলাহল শুরু হতে বাকি, তিনি ছুটে যেতেন গভীর অরণ্যে। পাখির কলকাকলি আর সরীসৃপের নিঃশব্দ চলাফেরা তাঁকে টানত এক অমোঘ আকর্ষণে। শৈশবের সেই শখই একসময় তাকে পৌঁছে দেয় আন্তর্জাতিক আলোকচিত্রের মর্যাদাপূর্ণ মঞ্চে। সাপের লড়াই কভিড-১৯ মহামারির সময় সজীবের জীবনে এক বড় মোড় আসে। তখন ঢাকা শহরের প্রকৃতি যে...