‘আমার ফুয়াগুরে কোনোলাখান বাঁচাইতাম ফারলাম না’
‘আমার ফুয়াগুরে (ছেলেকে) কোনলাখান বাঁচাইতাম ফারলাম না। ইলান (এভাবে) বাচ্চাটা দুনিয়াত থাকি যাইবগি বুঝতামওউ ফারছি না’। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন সিলেট শহরতলির শাহপরান এলাকার রফিকুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা যায় তাঁর ১ বছর ৩ মাস বয়সী ছেলে আরবি আহমদ। শিশু আরবির মৃত্যুতে মুষড়ে পড়েন রফিকুল ও তাঁর স্ত্রী। স্বজনরা দুজনকে দ্রুত হাসপাতাল থেকে নিয়ে যান। আরবির স্বজন ছালেহা বেগম বলেন, গত ১৭ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর পর তার অবস্থার অবনতি হয়। আরবিকে টিকা দেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন,...