ধর্ষণের অভিযোগে এক অভিযুক্তকে গণপিটুনি, অপরজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন হিরু (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা। পরে ওই যুবকের স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার রাতের এ ঘটনায় সোহেল (২১) নামের অপর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গণপিটুনিতে আহত মনির হোসেন হিরুকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। এদিকে শনিবার ভুক্তভোগী শিশুর পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। ভুক্তভোগী শিশুটি...