শিশুসহ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ
পঞ্চগড়ের মাধুপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক এক বাংলাদেশি নারী ও তার মেয়েকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ এলাকায় ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া থেকে বিএসএফ তাদের আটক করে বলে জানানো হয়। রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের ফেরত দেয়া হয়। পরে বিজিবি তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। আটকরা হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার ইমরান হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন (২৫) এবং তার তিন বছরের মেয়ে আয়েশা খাতুন। পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প...