সামষ্টিক বিবেকের কাছে প্রশ্ন
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুকে যে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে, তা মূলত আমাদের সমাজ কাঠামোর চরম নৈতিক ধস, মনস্তাত্ত্বিক বিকার এবং এক গভীর আত্মিক দেউলিয়াত্বের নির্লজ্জ বহিঃপ্রকাশ। এটি রাষ্ট্র, সমাজ ও আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি অশনিসংকেত। ক্ষোভের পণ্যকরণ বনাম কাঠামোগত উদাসীনতা উক্ত হত্যার পর ফেসবুক বা অন্যান্য ভার্চুয়াল প্ল্যাটফর্ম ক্ষোভে ফেটে পড়েছে। প্রতিবাদের ঝড় উঠেছে। কিন্তু এই ক্ষোভের আয়ু অল্পদিন। স্ক্রিনের অবিরত নতুন নতুন তথ্যের ভিড়ে কিছুদিনের মধ্যেই আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে মেতে উঠি এবং পুরোনো নির্মমতাকে ভুলে যাই। এই ভার্চুয়াল প্রতিবাদ অনেক সময় আমাদের নিজেদ...