দেশবিরোধী চুক্তির সঙ্গে জড়িতদের বিচার দাবি
হামে পাঁচ শতাধিক শিশুর মৃত্যু, অব্যাহত শিশু ধর্ষণ ও দেশবিরোধী চুক্তির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন করা হয়। সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার। বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক আরশেদ আলী, সিংগাইর উপজেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন, ঘিওর উপজেলা কমিটির সভাপতি দুলাল বিশ্বাস, জেলা কমিটির সদস্য সেতুয়ার হোসেন খান। জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, বাংলাদেশ এখন একটা জাহান্নামের দিকে এগিয়ে...